প্রথম আলো ডটকমের আগস্টে পেজভিউ ৩৫ কোটি

২ সেপ্টেম্বর, ২০২৪ ২২:১৮  

গত আগস্ট মাসে ১ কোটি ৮০ লাখ পাঠক ৩৫ কোটির বেশিবার প্রথম আলো অনলাইনে এসে বিভিন্ন সংবাদ, মতামত, বিশ্লেষণসহ নানা ধরনের লেখা পড়েছেন। সোমবার কাওরানবাজারে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে কেক কেটে ৩৫ কোটির এই অনন্য মাইলফলক উদযাপন করেন দৈনিকটির সম্পাদক মতিউর রহমান।

অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ঘটনাবহুল এই সময়টা প্রথম আলোর জন্যও নতুন অভিজ্ঞতা ছিল। এ সময়ে সাবধানতা, যৌথতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা হয়েছে।

এসময় প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ফিচার সম্পাদক সুমনা শারমীন, অনলাইন প্রধান শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদক এসময় সবার হাতে একটি করে সাদা গোলাপ উপহার দেন।

প্রথম আলোর অনলাইন প্রধান শওকত হোসেন জানিয়েছেন, গত জুলাই মাসেও মাসে ৬ কোটির মতো বার বার ফিরে আসা পাঠক রয়েছে প্রথম আলো’র অনলাইলেন। এবার তা দ্বিগুণ হয়ে ১১ কোটি ছাড়িয়ে গেছে।  এই দ্বিগুণ পাঠকের বড় অংশই আসলে তরুণ।